টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যা সমাধান এবং জনদুর্ভোগ লাঘবে সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মিস নুরী তাসমিন উর্মি।
রোববার (১৮ অক্টোবর) তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে সমস্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান,নাগরিক টিভির সাংবাদিক আব্দুল লতিফ।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণের মাধ্যমে জনদুর্ভোগ নিরসনের উদ্যোগ নেওয়া হয়। পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা ব্যাহত হলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের দৈনন্দিন চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রায় নানা ধরনের ভোগান্তি সৃষ্টি হয়। এ কারণে দ্রুত কার্যকর সমাধানের প্রত্যাশা করছেন এলাকাবাসী।
এলাকাবাসীর আশা, প্রশাসনের এ উদ্যোগের ধারাবাহিকতায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
ঘাটাইল পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের প্রত্যাশা, সরেজমিন পরিদর্শনের পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পানি নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধান হলে জলাবদ্ধতাজনিত দুর্ভোগ কমবে এবং এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সহজ হবে। পরিদর্শনের উদ্যোগ বাস্তব পদক্ষেপে রূপ নেবে, নাকি দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধানে তাঁদের আরও অপেক্ষা করতে হবে।
পড়ুন:অর্থাভাবে বন্ধ রাকিবের ব্রেইন টিউমারের চিকিৎসা, দিশেহারা পরিবার
ইমি/


