গাজীপুরে তদন্ত ছাড়াই প্রধান আসামি করে সাংবাদিকের নামে মামলা

সংবাদ প্রকাশের পর মামলা ও হামলার হুমকি, অবশেষে হুমকিই সত্যে রুপ দিলো প্রতিপক্ষ। গাজীপুরে আদালতে দায়ের করা এক ফৌজদারি মামলায় প্রধান আসামি করা হয়েছে শ্রীপুরে কর্মরত দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি এস এম জহিরুল ইসলামকে। মামলাটিকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে হয়রানি বন্ধ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি। একই সাথে বিষয়টির বিস্তারিত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিও দেন ওই সাংবাদিক।

এ বিষয়ে জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “গত (৮ অক্টোবর) বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (শ্রীপুর আমলি ) আদালতে শাহনাজ নামের এক নারী আমাকে প্রধান আসামি করে একটি সিআর মামলা দায়ের করেন (মামলা নম্বর: ২৫১২/২৬)। অথচ মামলায় উল্লেখিত ঘটনার সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। কেবল হয়রানি করার উদ্দেশ্যে আমাকে সহ হুমায়ূন রশীদ, জসিম উদ্দিন ও ইসমাইল হোসেনকে এই মামলায় জড়ানো হয়েছে।”

তিনি আরও জানান, কিছুদিন আগে শ্রীপুরের তালতলী এলাকার জমি সংক্রান্ত একটি বিরোধের জেরে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছিলেন। এরপর থেকেই আইন উদ্দিন ও তার ছেলে আলমাছ উদ্দিন তাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। পরে সেই আইন উদ্দিনের মেয়ে শাহনাজ বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন।

সাংবাদিক জহিরুল ইসলামের দাবি, মামলায় উল্লেখিত অভিযোগ নিয়ে পূর্বে কখনো শ্রীপুর থানায় কোনো অভিযোগ বা জিডি করা হয়নি। এদিকে, কোনো তদন্ত ছাড়াই একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি মামলা নেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন শ্রীপুর ও গাজীপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা। তদন্ত ছাড়া ঢালাওভাবে মামলা গ্রহণকে ক্ষমতার অপব্যবহার আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন সাংবাদিকসহ সাধারণ নাগরিকরা।

মামলার বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম জানান, আদালতের নির্দেশে মামলাটি থানায় রুজু করা হয়েছে। নিয়ম অনুযায়ী বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত দুই প্রবাসীর পরিবারের পাশে শামীমা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন