জীবননগরে নিখোঁজ ব্যক্তির মস্তকবিহীন গলাকাটা লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে ৫ দিন নিখোঁজ থাকার পর চান্দ আলী নামে এক ভ্যানচালকের মস্তকবিহীন পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিখোঁজ রয়েছে তাঁর ব্যাটারিচালিত ভ্যানটি। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে কোটচাঁদপুর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চান্দ আলী জীবননগরের হাসাদাহ গ্রামের বালিগর্ত পাড়ার মৃত জোনাব আলীর ছেলে।

বিজ্ঞাপন

পরিবারের দাবি, ৫ দিন আগে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। প্রাথমিকভাবে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।

জীবননগর থানার ওসি সোলাইমান শেখ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

পড়ুন : কেউ আইনের উর্ধ্বে নয়: ইশরাক ইস্যূতে আইনমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন