নারায়ণগঞ্জের বন্দরের সাবদী শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভক্তদের মাঝে বস্ত্র ও প্রসাদ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় মন্দির প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের কন্যা অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক অজিত দাস, শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ও শিব মন্দির সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি *বাবুল দে, সিজার ঘোষাল (শিপলু), সজীব ঘোষাল জয়,সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ভক্তরা।
অনুষ্ঠানে অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন বলেন, দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও ভ্রাতৃত্বেরও প্রতীক। সবাই যেন আনন্দ ও উৎসবের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করাই আমাদের লক্ষ্য। পরে অতিথিরা মন্দিরে আগত ভক্তদের মাঝে বস্ত্র ও প্রসাদ বিতরণ করেন।
পড়ুন:দিনাজপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজও সোনালী ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি স্বাক্ষর
ইমি/


