‎চট্টগ্রামে চার দিনে পূজায় অভিযোগ নেই: ডিআইজি

চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় শারদীয় দুর্গোৎসবের প্রথম চার দিনে কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী পিপিএম।
‎
‎সোমবার (১৯ অক্টোবর) রাতে চট্টগ্রামের পটিয়া পৌরসদরের মুন্সেফবাজার কালিমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
‎
‎ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, দুর্গাপূজা সুশৃঙ্খল, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এক মাস আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিমা তৈরির শুরু থেকে পরিবহন ও স্থাপন এবং পূজা শুরুর পর থেকে পুলিশের টহল, মোবাইল টিম, পেট্রোল টিম ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।
‎
‎তিনি বলেন, পূজা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপিত হতে দেখে তাঁরা আনন্দিত।
‎
‎ডিআইজি আরও বলেন, এবারের পূজায় কমিউনিটি পুলিশকে সম্পৃক্ত করা হয়েছে। পাশাপাশি বিএনপির নেতারাও পূজা সুন্দরভাবে উদযাপনে এগিয়ে এসেছেন। সব মিলিয়ে দুর্গোৎসব একটি সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে।
‎
‎তিনি বলেন, বাংলাদেশের চিরায়ত ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্য হলো সব ধর্মের মানুষের একসঙ্গে বসবাস এবং স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করা। রাষ্ট্র এ চর্চাকে উৎসাহিত করে, পুলিশও তা সমর্থন করে। সাম্প্রদায়িক সম্প্রীতির এ ঐতিহ্য ধরে রেখে আরও সুদৃঢ় করার মাধ্যমে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
‎
‎এ সময় পূজা উদযাপনে পুলিশসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।
‎
‎পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা এবং পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি মান্না দেবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিজ্ঞাপন

পড়ুন:নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত ৩০

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন