মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন

ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শ্বশুরের কুড়ালের আঘাতে প্রাণ গেল জামাই আব্দুর রহমানের।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্বশুর ও জামাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। এর জের ধরে ভোররাতে ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তাঁর মৃ’ত্যু হয় বলে জানা গেছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আলম জানান, পুলিশ ঘটনাস্থল গিয়ে আসামি কে আটক করেছে এবং মরাদেহ উদ্ধার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত কুড়াল জব্দ করা হয়েছে এবং মরাদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পড়ুন:নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত ৩০

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন