মাদক নির্মূলে ইশরাক হোসেনের সমর্থনে ময়মনসিংহে মুক্তিযুদ্ধের প্রজন্মের মিছিল ও সমাবেশ

মাদকের ভয়াল থাবা থেকে দেশের যুবসমাজকে রক্ষা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন (এমপি) ‘র সাহসী পদক্ষেপের সাথে একাত্মতা প্রদর্শন করে মিছিল ও সমাবেশ করে ময়মনসিংহ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দক্ষিণ জেলা ও মহানগরের নেতাকর্মীবৃন্দ।

বিজ্ঞাপন

মাদকের আস্তানা
এই বাংলায় হবে না
মাদকের আস্তানা
ভেঙে দাও, গুঁড়িয়ে দাও
ইশরাক ভাইয়ের ভয় নাই
রাজপথ ছাড়ি নাই।

এইরূপ নানা স্লোগান সহকারে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার পাশে উৎসুক জনতা করতালির মাধ্যমে মিছিল কারীদের উৎসাহ প্রদান করে।

মিছিল শেষে ময়মনসিংহ দক্ষিণ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের আহবায়ক হাসানাত জামান সাগরের সভাপতিত্বে ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ মজনুর সঞ্চালনায় ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ দক্ষিণ জেলার সদস্য সচিব মুশফিকুল হক তপু, মহানগর প্রজন্মের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবু, আসাদুজ্জামান নবীন, ময়মনসিংহ দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক কে এম এ জব্বার, সদস্য মুফাখখারুল ইসলাম রনি, খায়রুল ইসলাম, উত্তম দাস, এ এইচ এম আরমান, মোঃ শাজাহান, মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্য আমজাদ আলী আনন্দ, আসাদুজ্জামান পাইলট, মীর বুলবুল আহমেদ, মোঃ ইকবাল বাহার, মোঃ মাসুদ প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ইঞ্জিনিয়ার ইশরাকu হোসেনের সাহসী নেতৃত্বের কথা স্মরণ করার পাশাপাশি যুব সমাজকে মাদকের ভয়ানক ছোঁবল থেকে রক্ষা করার জন্য মাদক নির্মূলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঘোষিত যুদ্ধে সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
খোরশিদুল আলম মজিব

পড়ুন:নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত ৩০

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন