রাজশাহীতে মাদ্রাসার মাঠ সংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে লাশটি পুকুরের পানিতে ভেসে ওঠে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
পুকুরটি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশে অবস্থিত। পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে গোসল করতে পুকুরে নেমে অজ্ঞাত ওই ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তার পরনে হাফ প্যান্ট ছিল। পরনে শার্ট ছিল না। সকাল ৯টার দিকে অর্ধগলিত অবস্থায় লাশটি ভেসে উঠেছিল।
তিনি জানান, লাশটি দেখার পর পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।
ওই নিহত শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে পচন ধরেছিল। তারা ধারণা করছেন, দুই থেকে তিন দিন আগে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
আরএমপি উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক পর্যায়ে তার পরিচয় পাওয়া যায়নি। তবে অজ্ঞাত নিহত ব্যাক্তির পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা চলছে।
পড়ুন:নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত ৩০
ইমি/


