প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, উৎসবটা যেন সবার জন্য হয়,সেইজন্য আমরা কাজ করছি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের মূল কথা হলো সবাইকে নিয়ে এবং সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা হবে। এ লক্ষ্য অর্জনে দেশের সব কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর ইমাম,মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত ও যাজকদের সম্মানিত করেছে এবং তাঁদের সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। সমাজে মূল্যবোধ প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।তিনি বলেন,উত্তরাধিকারসূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সম্প্রীতির বিকল্প নেই। সবার অংশগ্রহণে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হলে জনজীবনে স্বস্তি ফিরে আসবে এবং সমৃদ্ধির পথ সুগম হবে। তাঁর মতে,দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম বড় উদাহরণ বাংলাদেশ।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো.আব্দুস সালাম মিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিফ উল হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা,গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ ও সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ প্রমুখ।
পড়ুন : সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চাইল ঢাকা
সা/


