বিজিবির নেতৃত্বে ভারতীয় মদ আটক

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবি টহল দল ২০ অক্টোবর শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন গারোকোনা লেবু বাগান নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। যার মূল্য এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা। বিজিবি মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দিনরাত কাজ করছে।
এ ঘটনা নিশ্চিত করেন মোঃ নুরুল আজিম বায়েজীদ, এসজিপি, পিএসসি, পদাতিক
*লেঃ কর্নেল পরিচালক
অধিনায়ক
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন:দুর্গাপুরে পূজায় শিশুদের সাথে সেলফিতে মেতে উঠলেন ডেপুটি স্পিকার

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন