হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপে উপস্থিত ভক্ত, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রাতে শহরের আমলাপাড়া, গলাচিপা ও সাহাপাড়াসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় নজরুল ইসলাম আজাদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকেই নিজের পরিবার মনে করেন। তিনি একটি স্বপ্নের, সম্ভাবনাময়, প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান।”
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
পড়ুন : ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
সা/


