টাঙ্গাইলে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার রাতে টাঙ্গাইল সদর উপজেলা বিভিন্ন পূর্জা মণ্ডপ পরিদর্শন করেন।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে তারা ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁরা পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
পূর্জা মণ্ডপ পরিদর্শন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সারা বাংলাদেশে পূর্জার পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। একই সাথে সবোচ্চ প্রদক্ষেপ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সার্বিক ভাবে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের ব্যক্তিবর্গ, পাশাপাশি সরকার দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে সুন্দর, নিরাপদ এবং উৎসব শান্তিপূর্ণ আমরা পূর্জা পালন করতে সক্ষম হয়েছি।
ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, একজন অফিসারের নিদিষ্ট সময় রয়েছে। বদলি সরকারের স্বাভাবিক প্রক্রিয়া৷ অফিসার পরিবর্তন হলেও পদ ঠিকই রয়েছে৷ প্রদোন্নতি একজন অফিসারের অধিকার৷
ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, পূর্জাতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছে। হিন্দু ধর্মালম্বীরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উচ্ছাস প্রকাশ করছে। এখানে পোশাকে, সিভিল পুলিশ রয়েছে। সবাই মিলে নিরাপত্তার মধ্যে উৎসব মুখর পরিবেশ পূর্জা অনুষ্ঠিত হচ্ছে। সরকার পুলিশের লজিস্টিক সার্পোট তথা গাড়ি ও অন্যান্য সুবিধার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। খুব শীঘ্রই এর অভাব পূরণ হবে। পুলিশ কিন্তু দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এবং কাজ করছে৷
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সা/


