জামায়াত লোভ দেখিয়ে ভোটার আইডি নিয়ে বিয়ে করে: এমপি খোকন

জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা করে বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, “আমরা দিই ফ্যামিলি কার্ড, আর জামায়াত ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ভোটার আইডি কার্ড নিয়ে বিয়ে করে ফেলে।” তিনি অভিযোগ করেন, জামায়াতের কথার সঙ্গে কাজের মিল নেই। তাদের মুখে মধু, অন্তরে বিষ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম সার্বজনীন মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, জামায়াতের আমির একসময় বলেছিলেন, ‘রাখ তোদের ফ্যামিলি কার্ড’। অথচ এখন ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য দলটির সংসদ সদস্যদের মধ্যে প্রতিযোগিতা চলছে। মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি যারা রক্ষা করতে পারে না, তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জামায়াতকে সমালোচনা করে বিএনপির এই নেতা আরও বলেন, “তারা মূলত মুখ এবং মাইক দিয়ে বেঁচে আছে, মানুষের অন্তরে নেই।” জামায়াতের বিষয়ে আর কথা বলতে চান না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় এনসিপি প্রসঙ্গেও কথা বলেন খোকন। তিনি অভিযোগ করেন, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বিষয়টি নিয়ে জামায়াত বিশ্লেষণ শুরু করেছে এবং এর মাধ্যমে বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তবে বিএনপির সংসদ সদস্য ও মন্ত্রীরা দলীয় সিদ্ধান্তকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নেন বলে জানান তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার ফজলে এলাহী, ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মাহমুদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম খান, ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আতিকুর রহমান আজাদসহ স্থানীয় নেতাকর্মীরা।

পড়ুন : যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ গ্রেপ্তার

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন