শ্রীপুরে মধ্যরাতে মসজিদ, ঝুটের গুদামসহ দোকানপাট আগুনে পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে মসজিদ, ঝুটের গুদাম, তুলার গুদামসহ বেশ কয়েকটি দোকান পুড়ে ছায় হয়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২নং সিএন্ডবি বাজারে অগ্নিকান্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, বৃহস্পতিবার রাত ৩টা ৫৫মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে শ্রীপুর ফায়ার স্টেশন আরো একটি ও রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজে যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় ২ঘন্টার চেষ্টায় ৫টা ৪৮মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এসময় আগুনে ঝুট ও তুলার গুদাম, সেনেটারী দোকান, কয়েকটি মুরগির দোকান, ভাঙ্গারীর দোকানসহ একটি মসজিদ পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।

পড়ুন: সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন