ফটিকছড়িতে কাঠভর্তি জীপ গাড়ি আটক

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সার্বিক সহযোগিতায় সর্তা বিট এলাকায় অভিযান চালিয়ে কাঠ ও জ্বালানিসহ একটি জীপ গাড়ি আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে আটক করা জীপ গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ভ-৭০৬৭। গাড়িটি থেকে ইউক্যালিপ্টাস গাছের ৭টি টুকরা, যার পরিমাণ ৪৫ দশমিক ৮৫ ঘনফুট, এবং ১০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।

অভিযানে সর্তা বিট কর্মকর্তা আলাউদ্দিন বলেন, জব্দকৃত জীপ গাড়ি ও কাঠ হাটহাজারী চেক স্টেশনে রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন:মদনে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন