পূর্ব এশিয়াজুড়ে আঘাত হানতে যাচ্ছে বছরের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাপ্পি’। গত মঙ্গলবার ঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮৫ মাইল বা ২৯৮ কিলোমিটারে পৌঁছায়। এর তীব্রতা পাঁচ মাত্রার হারিকেনের কাছাকাছি বলে উল্লেখ করা হয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে চীন, জাপান ও তাইওয়ানে হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে। ইতিমধ্যে তাইওয়ানে ঝড়ের প্রভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। পরিস্থিতি মোকাবিলায় তাইওয়ানে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। জরুরি ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী চো জং-তাই সবাইকে ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের (সিডব্লিউএ) প্রধান লু কুও-চেন জানান, ঘূর্ণিঝড় ‘চাপ্পি’ পুরো তাইওয়ানে স্থলভাগে আঘাত হানবে। এরপর পুরো তাইওয়ানকে ঘিরে ফেলবে। আগামীকাল শনিবার ও রোববার এটি ধীরে ধীরে তাইওয়ান ত্যাগ করবে। তবে আজ শুক্রবার থেকে আগামীকাল শনিবার পর্যন্ত বাতাসের গতিবেগ সবচেয়ে বেশি থাকবে।
পড়ুন:তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে শত শত বাড়ি, নিহত অন্তত ১৬
ইমি/


