মডেলিং ও অভিনয় দিয়ে ছোট পর্দার দর্শকদের হৃদয় জয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা। ওয়েব সিনেমা ও সিরিজে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় ছিলেন এই অভিনেত্রী। এ জন্য পছন্দের গল্প ও ব্যতিক্রমী চরিত্রের সন্ধান করেছেন তিশা। গত বছর ‘সোলজার’ সিনেমার মাধ্যমে তাঁর সেই স্বপ্ন পূরণের সম্ভাবনা তৈরি হয়। সিনেমাটিতে তিশার বিপরীতে অভিনয় করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে হঠাৎ করেই পিছিয়ে যায় সিনেমাটির নির্মাণকাজ। এদিকে ‘সোলজার’-এর আগেই মুক্তি পায় ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’। সিনেমা দুটির শুটিং শুরু হয়েছিল ‘সোলজার’-এর পরে। ফলে বড় পর্দায় অভিষেকের জন্য তানজিন তিশাকে আরও অপেক্ষা করতে হচ্ছে।
সম্প্রতি জানা গেছে, তিশার অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হতে চলেছে। কারণ ‘সোলজার’ সিনেমার অসমাপ্ত কাজ শেষ করতে যে ৯-১০ দিনের শুটিং শিডিউল দরকার, তা নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। এদিকে শিগগিরই ‘নিঃস্ব’ ও ‘মহব্বত’ নামে দুটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন শাকিব খান। এর মাঝে ‘সোলজার’-এর জন্য আলাদা শিডিউল তৈরি করতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। যে কারণে কেউ স্পষ্ট করে বলতে পারছেন না, তানজিন তিশার অভিষেক সিনেমাটি কবে মুক্তি পাবে।
এদিকে ‘সোলজার’ সিনেমার কাজের সমাপ্তি নিয়ে জটিলতা থাকলেও ছোট পর্দায় নতুন করে ব্যস্ত হয়ে উঠেছেন তানজিন তিশা। এর মধ্যে তাঁর বেশ কিছু নাটক মুক্তি পেয়েছে।
পড়ুন:রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত এক বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
ইমি/


