শ্রীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ

গাজীপুরের শ্রীপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

বিজ্ঞাপন

শুক্রবার(২৩ অক্টোবর) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে লায়ন ক্লাব অব মাওনার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, লায়ন ক্লাবের ডিস্ট্রিক গভর্নর ডা.আসাদুল্লাহ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান, গাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এনামুল হক মনিসহ লায়ন ক্লাবের সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

স্থানীয় উদ্যোক্তা মাজাহারুল ইসলাম বলেন, আমাদের ক্লাব দীর্ঘদিন ধরেই মানবিক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ, গাছের চারা বিতরণ করা হয়েছে। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।

পড়ুন:মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: কামরুল হাসান

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন