ঢাকার সাভারের আমিন বাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে ময়লার ভাগার ও বজ্য ব্যবস্থাপনার ল্যান্ডফিলে ভেকুর কাজে ব্যবহৃত ৮’শ লিটার সরকারি তেল পাচারকালে আল-আমিন (৩৪) নামে এক ট্রাক চালকে আটক করা হয়েছে৷ এসময় তেল ও পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে পুলিশ ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিন বাজার সালেহপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তেল ভর্তি ট্রাক জব্দ ও চালককে আটক করে পুলিশ ।
আটককৃত – আল আমিন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ঘটকেরচর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে। সে রাজধানীর মিরপুর-১ এর গোদারঘাট এলাকায় ভাড়াবাসায় বসবাস করেন। সে সিটি করপোরেশনের আবর্জনাবাহী ড্রাম ট্রাকচালক।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে আমিন বাজার এলাকায় পুলিশ নিয়মিত তল্লাশি পরিচালনা করছিল। এসময় একটি ট্রাক ৪০ ডোপ ভর্তি করে ৮০০ লিটার ডিজেল নিয়ে রাজধানীর দিকে যাচ্ছিল। পরে পুলিশ তল্লাশি চালিয়ে পাচারকৃত তেল ও ট্রাক জব্দ করে৷ এঘটনার সঙ্গে জড়িত ট্রাক চালকে আটক করে পুলিশ ।
সাভার মডেল থানার আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির আল আহসান জানান, ঢাকা-আরিচা মহাসড়কে তল্লাশির সময় তেল বোঝাই ট্রাক জব্দ করা হয়েছে। এসময় তেল পাচারের সঙ্গে জড়িত ট্রাক চালকে আটক করা হয়েছে। পরে ওই চালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেল পাচারের বিষয়টি স্বীকার করেছে। সে আমিন বাজারের ল্যান্ডফিল থেকে তেল নিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চোরাই তেল চক্ররের কাছে সরকারি তেল নিয়ে যাচ্ছিলেন। এঘটনায় মামলা হয়েছে।
পড়ুন:নেত্রকোনায় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় অলিভ অয়েল, কয়লা ও বাঁশ জব্দ
ইমি/


