ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টস জিতেছে জিম্বাবুয়ে। দলটির অধিনায়ক সিকান্দার রাজা আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে শুরুতে ফিল্ডিং করবে আফগানিস্তান।
শুক্রবার (২৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে। খেলাটি সরাসরি সম্প্রচার করছে নাগরিক টেলিভিশন।
ফাইনালে ওঠার আগে দুই দলই হারিয়েছে বাংলাদেশকে। আবার আফগানিস্তানের কাছে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই দলই হেরেছে।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৯৯ রানে হারায় জিম্বাবুয়ে।
দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারে জিম্বাবুয়ে। ফলে আফগানদের সমীকরণ মিলিয়ে হারালে ফাইনালে যেতে পারবে বাংলাদেশ, এমন পরিস্থিতি সামনে আসে।
কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরে ফাইনালে যাওয়ার স্বপ্নভঙ্গ হয় তাওহিদ হৃদয়দের। আফগানদের জয়ে ফাইনালে জায়গা করে নেয় জিম্বাবুয়ে।
পড়ুন : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা


