ফকিরহাটের সৈয়দমহল্লা ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দমহল্লা নবীন সংঘ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলা শুরু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় সৈয়দমহল্লা নবীন সংঘের মাঠে কবুতর, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।

সৈয়দমহল্লা নবীন সংঘের সভাপতি শেখ শরিফুল কামাল কারিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রজিউল্লাহ খান, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী ও উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ।

সৈয়দমহল্লা নবীন সংঘের সদস্য কাজী মঈন উদ্দিন মেরুর সঞ্চালনায় এসময় সৈয়দমহল্লা নবীন সংঘের উপদেষ্টা সৈয়দ আমানুল হক মিন্টু, ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির আহবায়ক শেখ আরিফুল হাসান, সদস্য শেখ রাকিব হোসেন বাবলা, কাজী নওনেহাল, মো: রেজাউল কবির দারু, সৈয়দ বেলাল মাহমুদ, শেখ সোহেল সহ শেখ দারুল ইসলাম মিরন, কাজী মাসুম, কাজী তাজ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনীতে নৈহাটী স্পোটিং ক্লাব বনাম সিটি এফ সি খুলনার মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন মো: মিরাজ সরদার, সহযোগি ছিলেন মোক্তার হোসেন মিন্টু ও মো: জসিম উদ্দিন। খেলায় ধারা ভাষ্যকর ছিলেন মোস্তাহিদুর রহমান মুক্ত। খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সরকারি জায়গায় যুবদল নেতার ব্যবসাপ্রতিষ্ঠান, বিদ্যালয়ের ভবন নির্মাণে বাধা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন