ফতুল্লায় ১১ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ছোট বোনকে খুঁজতে বাড়ি থেকে বের হয়ে চাঁদমারি এলাকায় যায় শিশুটি। সেখানে এক ব্যক্তি তার বোনকে খুঁজে দেওয়ার কথা বলে তাকে একটি ইজিবাইকে তুলে শিবু মার্কেট এলাকায় নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, সেখানকার অজ্ঞাত একটি স্থানে একাধিক ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়।

ওসি জানান, শুক্রবার ভোরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা শিশুটিকে খানপুরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটির অভিভাবককে পাওয়া না যাওয়ায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা বিকেলে বিষয়টি থানায় জানান।

পরে পুলিশ শিশুটিকে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের বরাত দিয়ে ওসি জানান, শিশুটির প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তবে এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী পদযাত্রায় নির্বাচনী উৎসব

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন