জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন আফগানিস্তান

জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতেছে আফগানিস্তান। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে রহমত শাহর দল। শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফাইনালে আগে ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভারে ১৬৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। প্রতিপক্ষের বোলারদের দাপটে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় জিম্বাবুয়ের ব্যাটাররা। জবাবে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে একতরফা জয় তুলে নেয় দলটি। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টজুড়ে ধারাবাহিকতা বজায় রেখে শিরোপা নিজেদের করে নিল আফগানিস্তান।

বিজ্ঞাপন

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন রহমানউল্লাহ গুরবাজ। ৩১ বলে চারটি চার ও দুটি ছক্কায় আউট হওয়ার আগে করেন ৩৬ রান। প্রথম দশ ওভারে ১ উইকেটে ৭২ রান তোলে আফগানরা।

গুরবাজের আউটের পর সেদিকুল্লাহ আতালও বেশিক্ষণ টিকতে পারেননি। ১২ বল ৬ রান করে ফিরে যান। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান।

রহমত শাহর সঙ্গে তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন ইব্রাহিম। ৬৩ বলে ৪৩ রান করে রহমত ফিরলেও ততক্ষণে জয় প্রায় নিশ্চিত আফগানিস্তানের। এরপর অধিনায়ক হাশমতউল্লাহ শহিদিকে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ইব্রাহিম। তার ৭০ রানের অপরাজিত ইনিংসেই শিরোপা নিশ্চিত হয় আফগনাদের।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুট ভালো হয়নি জিম্বাবুয়ের। দলীয় ২৬ রানেই তিন উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে ব্রেন্ডন টেইলর ও সিকান্দার রাজা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তাদের ২৯ রানের জুটি ভাঙেন বিল্লাল সামি। ৭ রান করে গুরবাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন টেইলর। ৫৫ রানে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে।

এরপর রায়ান বার্লকে নিয়ে ইনিংসের সবচেয়ে বড় জুটি গড়েন রাজা। তবে বার্লকে ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ নবী। ৩১ রান করে বার্ল ফিরলে ভাঙে ৬০ রানের জুটি। পরে ওয়েসলি মাধেভেরেকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৩০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন নবী।

এরপর জিম্বাবুয়ের ব্যাটিংয়ে ধস নামান রশিদ খান। ব্র্যাড ইভান্সকে এলবিডব্লিউ করার পর নিউম্যান নিয়ামহুরিকে বোল্ড করেন তিনি। পরে রাজাকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের শেষ বড় প্রতিরোধটুকুও ভেঙে দেন এই লেগস্পিনার।

দশম উইকেটে ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজার ৩২ রানের জুটিতে ১৬৯ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। আফগানিস্তানের হয়ে রশিদ খান নেন তিন উইকেট। ফজলহক ফারুকি, নবী ও বিলাল সামি নেন দুটি করে উইকেট।

দারুণ ব্যাটিংয়ে ম্যাচসেরা ইব্রাহিম জাদরান। পুরো সিরিজের তিন ম্যাচে ১১ উইকেট নিয়ে সিরিজসেরা রশিদ খান। 

পড়ুন:মাদকমুক্ত জাতি গঠনে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন