সীতাকুণ্ডে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৩০৫ জন

চট্টগ্রামের সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবসমূহের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও মানবিক সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০৫ জন রোগীকে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। পাশাপাশি চোখের ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন প্রায় ৫০ জন রোগী।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন শেল্টারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস, লায়ন্স ক্লাব অব চিটাগং লিজেন্ড ও লায়ন্স ক্লাব অব চিটাগং বে অব বেঙ্গল-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস ও মডার্ণ হাসপাতাল, সীতাকুণ্ড।

মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চোখের ছানি অপারেশনের জন্য রোগী বাছাই, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।

আয়োজকদের তথ্যমতে, ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রায় ৫০ জন রোগীর পর্যায়ক্রমে চট্টগ্রাম লায়ন্স আই হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

চিকিৎসাসেবার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে ছিল ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ, শিশু ক্যানসার সম্পর্কে সচেতনতা, প্লাস্টিকদূষণ রোধ এবং সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণে নাগরিকদের করণীয় বিষয়ে প্রচারণা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪-এর জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী, পিএমজেএফ; সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, পিএমজেএফ; এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন অ্যাডভোকেট নুরুল ইসলাম; আইটি চেয়ারপারসন লায়ন মশিউর রহমান মাহি এবং জোন চেয়ারপারসন কনসার্ন লায়ন মো. মহিউদ্দিন চৌধুরীসহ লায়ন্স জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট ক্লাবগুলোর নেতৃবৃন্দের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও মানবসেবা, স্বাস্থ্যসেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে লায়ন্স ও লিও সদস্যদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস-এর প্রেসিডেন্ট লায়ন মো. নুরুল আলম, লায়ন্স ক্লাব অব চিটাগং লিজেন্ড-এর প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মো. নুরুল আবছার আজাদ, ভাইস প্রেসিডেন্ট লায়ন আহমেদ নুরসহ সংশ্লিষ্ট ক্লাবগুলোর নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া লায়ন ফোরকান উদ্দিন, লায়ন ডা. তাসমীমা মমতাজ, লায়ন রিজিয়া সুলতানা, লায়ন খালেদা আক্তার পিংকি, লায়ন রেশমা রহমান, লায়ন নাসরিন আখি ও লায়ন কাজী নাজিম উদ্দিনসহ অন্যরা কর্মসূচিতে অংশ নেন।

লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস-এর এক্সিকিউটিভ মেম্বার লায়ন মো. আশ্রাফুল আলম ভূঁইয়ার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী অধ্যাপক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, মো. শহীদুল আমিন, শহীদুল ইসলাম, সরোয়ার উদ্দিন ও ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচিতে লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস-এর ক্লাব প্রেসিডেন্ট লিও অনিন্দ্য, চার্টার প্রেসিডেন্ট লিও রাহুল দাস, সেক্রেটারি লিও জয় বিশ্বাসসহ ক্লাবের অন্যান্য সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, রোগ প্রতিরোধে সচেতনতা তৈরি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও লায়ন্স ও লিও সদস্যরা সম্মিলিতভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।

বিজ্ঞাপন

পড়ুন : ​দুর্গাপূজার ছুটিতে বেড়াতে এসে ঘাঘট নদীতে নিখোঁজ, ৩ দিন পর মিলল মরদেহ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন