শ্রীপুরে ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে ১২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক পুলিশ কনস্টেবল ও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার(২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজার এলাকায় একটি বাড়ি থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল সারোয়ার মোর্শেদ (৩৮), শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সবুজ মিয়া (৩২) এবং রংপুরের কাউনিয়া থানার বিষ্ণুপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)।

স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগে জাহাঙ্গীর কেওয়া বাজারসংলগ্ন মোশারফের বাড়িতে বাসা ভাড়া নেন। এরপর থেকে তার ভাড়া বাসায় মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গতকাল রাতে স্থানীয় বাসিন্দারা ওই তিনজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে শ্রীপুর থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা এবং মাদক সেবনরত অবস্থায় ১২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, স্থানীয় বাসিন্দারা ওই তিনজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে তাদের থানায় আনা হয়। তাদের মধ্যে সারোয়ার মোর্শেদ পুলিশ সদস্য বলে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ওসির বিরুদ্ধে এসপির কাছে নালিশ দিলেন রুমিন ফারহানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন