এক মাস ১০ দিন অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ

দীর্ঘ অবকাশ ও সরকারি ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে আবারও নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। গত ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা এক মাস ১০ দিন আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকলেও এ সময় জরুরি প্রয়োজনে অবকাশকালীন বেঞ্চে বিচারকাজ পরিচালিত হয়েছে।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, অবকাশ ও ছুটির পর আদালতের প্রথম কার্যদিবসে ঐতিহ্য অনুযায়ী প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের ইনার ইয়ার্ড প্রাঙ্গণে এই সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এতে প্রধান বিচারপতি ও উভয় বিভাগের বিচারপতিদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকসহ অন্যান্য আইনজীবীরা কুশল বিনিময় করবেন। এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের কারণে আজ আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আজ দুপুর আড়াইটা থেকে শুরু হবে।

ছুটি শেষে আদালতের নিয়মিত কার্যক্রম শুরুর প্রাক্কালে গতকাল শনিবার (২৪ অক্টোবর) হাইকোর্ট বিভাগের বিচারিক কাজের সুবিধার জন্য মোট ৫৭টি বেঞ্চ পুনর্গঠন করেছে কর্তৃপক্ষ। আজ থেকে এই নতুন বিন্যাস অনুযায়ীই আদালতের বিচারকাজ পরিচালিত হবে বলে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পড়ুন : আজ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন