কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আবু সাঈদ জাকারিয়া (২৩) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোবিন্দপুর চার মাইল এলাকায় (কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক নিহত জাকারিয়া দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন, অটোচালক মনিরুল ইসলাম, যাত্রী রেবেকা খাতুন (৪২) ও তার পুত্রবধু তামান্না (২০)। তাদের বাড়ি মেহেরপুরের গাংনী শহরের থানাপাড়ায়।

আহত অটোচালক মনিরুল ইসলাম হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের জানান, তিনি কুষ্টিয়া শহর থেকে ৪ জন যাত্রী নিয়ে মেহেরপুরের গাংনী যাচ্ছিলেন। পথে গোবিন্দপুর চার মাইল এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান সামনে থেকে অটোটিকে ধাক্কা দেয়। এতে তিনিসহ ৪ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে আসে তাদের। সেখানে চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া গ্রহণের বিষয়টি চলমান রয়েছে।

পড়ুন:জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন