সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার নজরুল ইসলামের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহিন।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে নজরুলের বাড়িতে গিয়ে তাঁর বাবার হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন তিনি। এ সময় নজরুলের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির সহ সভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহিন বলেন, সৌদি আরবে নজরুল ইসলামের মৃত্যুদণ্ডের ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। তাঁর পরিবারের এই কঠিন সময়ে সমবেদনা জানাতে এবং তাঁদের পাশে দাঁড়াতে আমি এখানে এসেছি। আজ তাঁর বাবার হাতে সামান্য আর্থিক সহায়তা তুলে দিয়েছি। এই অর্থ দিয়ে তাঁদের মনের কষ্ট দূর করা সম্ভব নয়, তবে দুঃসময়ে তাঁদের পাশে থাকার একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। নজরুলের রুহের মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রার্থনা করছি।
পাশাপাশি, সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন পরিবারটি যেন তাদের ছেলের লাশ আনা হয় এবং পিতামাতার মনে আকাঙ্ক্ষা পূরন করা হয়।
পড়ুন : ধামরাইয়ে রিকশা ভাড়ার নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে মানুষ


