স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : লুনা এমপি

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। বিশেষ করে গ্রামীণ জনপদের দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির সুযোগ বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও প্রবাসীদের মানবিক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। বর্তমান বিএনপির সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব দিয়ে কাজ করছেন।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুরে গ্লোবাল ডেন্টাল ট্রাস্ট অ্যান্ড মিশন, ভিশন এবং আয়মনা আলী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবির ও চিকিৎসাসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি লুনা আরও বলেন, বিশ্বনাথ ও ওসমানীনগরের মতো প্রবাসী-অধ্যুষিত এলাকার প্রবাসীদের মতো দেশের সকল এলাকায় প্রবাসীদের আর্থিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতাকে জনকল্যাণমূলক কাজে যুক্ত করা গেলে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার বিভিন্ন উদ্যোগ আরও বিস্তৃত হবে। প্রবাসীদের অর্থায়ন ও সহযোগিতায় পরিচালিত মানবিক কার্যক্রমকে স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক সেবার গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করে।

আয়মনা আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আনসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক, নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, ট্রাস্টের কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আহমদ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি শিহাব আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হেলাল মিয়া।

বিজ্ঞাপন

পড়ুন : বন্দরে ব্যবহারের আগেই ভাঙা পড়ল ১৬ লাখ টাকার শৌচাগার, দায় কার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন