নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল ও মদ জব্দ

নেত্রকোনা সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ ঠেকাতে ধারাবাহিক তৎপরতা অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে জেলার বিজয়পুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে এক লাখ ১৮ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় কম্বল ও মদের চালান জব্দ করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) সদস্যরা।

বিজ্ঞাপন

সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)।

প্রেস বিজ্ঞপ্তি ও বিজিবি সূত্রে জানা যায়, গতকাল (রবিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজার বেশন পোষ্ট) একটি টহল দল। রাত পৌনে ১০টার দিকে (৯টা ৪৫ মিনিট) ১১৪৮ নম্বর মেইন পিলারের কাছাকাছি এলাকায় অভিযান চালানো হয়। এসময় সীমান্ত পিলার থেকে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘প্রেম বাজার’ নামক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করেন বিজিবি সদস্যরা। জব্দকৃত এসব কম্বলের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে এক লাখ টাকা। উদ্ধার হওয়া মালামালগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে।

এর আগে একই দিন সন্ধ্যায় ওই সীমান্ত এলাকায় আরও একটি মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৬টার দিকে বিজয়পুর বিওপি’র টহল দল ১১৫০ নম্বর মেইন পিলারের কাছে অবস্থান নেয়। এসময় সীমান্ত পিলার হতে আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের ভেতরে ‘পশ্চিম বিজয়পুর’ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ১৮ হাজার টাকা। উদ্ধার হওয়া মদগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবির জোড়া অভিযানে এক লাখ ১৮ হাজার টাকা মূল্যের চোরাই মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। তবে অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। সীমান্তে চোরাচালান, মাদক ব্যবসা ও যেকোনো ধরনের অবৈধ তৎপরতা রুখে দিতে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পড়ুন : চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন