কুড়িগ্রামে ফুল এর আয়োজনে “সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২৫” অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কুড়িগ্রামে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২০২৫’ প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ফ্লাওয়ার আন্টিল লাইট (ফুল)-এর আয়োজনে ‘ফুল শিক্ষাবৃত্তি–২০২৫’-এর আওতায় এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম।

স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় হয়েছে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল এবং তৃতীয় স্থান পেয়েছে সবুজ বাংলা কিন্ডারগার্টেন। এ ছাড়া বিভিন্ন যৌথ অবস্থানে সম্মাননা পেয়েছে ভূরুঙ্গামারী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালারহাট শিশু বিকাশ প্রি-ক্যাডেট স্কুল, কিশলয় বিদ্যানিকেতন, উলিপুর কুড়িগ্রাম একাডেমি রেসিডেন্সিয়াল স্কুল ও সোনাহাট এসকেএস কিন্ডারগার্টেন।

মাদ্রাসা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে আল-কাওসার মডেল মাদ্রাসা। অন্যদিকে উদীয়মান প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে সাফল্য কিন্ডারগার্টেন, অনন্তপুর মেধাবিকাশ কিন্ডারগার্টেন, নতুনকুড়ি জুনিয়র স্কুল ও রংধনু ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুল।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি সম্মাননাপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পড়ুন : কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন