ফতুল্লায় ফারজানার মৃত্যুর ঘটনায় স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলাম (২৫)-এর মৃত্যুর ঘটনায় স্বামী নাজমুল আলমসহ সাতজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। রোববার রাতে ফারজানার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন আব্দুর রহিম, আফরোজা বেগম, সায়মা আক্তার, রাসেল, সাইফুল আলম ও রোকেয়া বেগম।

এজাহারে অভিযোগ করা হয়, যৌতুকের দাবিতে ফারজানাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এ নিয়ে তিনি আগে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে একটি মামলা করেছিলেন। পরে সমঝোতার মাধ্যমে সংসার শুরু করেন তাঁরা।

গত ২০ অক্টোবর ফারজানা ফতুল্লার ভুইগড় এলাকায় স্বামীর ভাড়া বাসায় যান। শনিবার রাতে ওই বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়, যাতে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার কথা লেখা ছিল বলে জানা গেছে।

ঘটনার পর ফারজানার স্বামী নাজমুল আলমকে আটক করে পুলিশ। ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জের রায়গঞ্জে মৎস্য প্রকল্পের খুঁটি-তার সরানোর অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন