তৃতীয়বারের মতো নারী ব্যালন ডি’অর বিজয়ী অ্যালেক্সিয়া পুতেয়াস

মেয়েদের ২০২৬ সালের ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের তারকা ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস। ২০০১ সালে ব্যালন ডি’অরজয়ী সাবেক ইংলিশ স্ট্রাইকার মাইকেল ওয়েন মঞ্চে উঠে বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন। পুতেয়াসের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। এই অর্জনের মধ্য দিয়ে নারী ফুটবলে নিজের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন স্প্যানিশ তারকা।

বিজ্ঞাপন

বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার এর আগে ২০২১ ও ২০২২ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন। এবার তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতে নারী ফুটবলের ইতিহাসে নিজের অবস্থান আরও শক্ত করলেন তিনি।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে লিগ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেন পুতেয়াস। ক্লাবের হয়ে ৫৩ ম্যাচে ২৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৫টি গোল করান তিনি। স্পেনের হয়েও নেশনস লিগের শিরোপা জয়ের স্বাদ পান এই তারকা।

তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতে সতীর্থ আইতানা বোনমাতির রেকর্ডে ভাগ বসালেন পুতেয়াস। গত জুলাইয়ে লন্ডন সিটি লায়নেসে যোগ দেওয়া এই ফুটবলার উইমেন্স সুপার লিগের ক্লাবটির প্রথম খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব অর্জন করলেন।

পড়ুন:টানা তিনবার কোপা ট্রফি জিতলেন লামিন ইয়ামাল

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন