আসন্ন জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার ছোট ভাই মোঃ জাহিদুল হক বুলবুল। নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনাকে সামনে রেখে জামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিংলাব ও পাকুন্দা গ্রামের সম্মানিত বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। এ সময় এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি জামপুর ইউনিয়নের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় মোঃ জাহিদুল হক বুলবুল একটি সমৃদ্ধ, আধুনিক ও উন্নয়নশীল জামপুর ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি মনে করেন, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের মতামত, সহযোগিতা ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনে এগিয়ে যাওয়ার আগে সাধারণ মানুষের প্রত্যাশা ও চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।
আসন্ন জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শিংলাব ও পাকুন্দা গ্রামের বাসিন্দাদের সঙ্গে বুলবুলের এই মতবিনিময়কে নির্বাচনী প্রস্তুতির একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
বুলবুলের প্রত্যাশা, এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও সমর্থন পেলে জামপুর ইউনিয়নকে আরও উন্নত ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে কাজ করার সুযোগ পাবেন। এলাকার মানুষের পাশে থেকে তাদের সমস্যা, প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
তিনি আরও প্রত্যাশা করেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে জামপুর ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
পড়ুন : সীতাকুণ্ডে লরিচাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৫ যাত্রী নিহত
সা/


