জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘জাতীয় লক্ষ্যমাত্রা ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র সাথে একাত্মতা প্রকাশ করে নাটোরে ৩০০ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা উপহার ও জলবায়ু সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) নাটোরের লালপুর উপজেলার গৌড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনা করেন যুবদল নেতা সোহাগ আলী প্রামানিক।
সোহাগ আলী প্রামানিক বলেন, জাতীয় লক্ষ্যমাত্রা ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র সাথে একাত্মতা প্রকাশ করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্দেশনায় আজকে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ৩০০ ফলজ ও বনজ গাছ বিতরণ করি। উদ্যোগের অংশ হিসেবে পর্যায়ক্রমে আরও দশটি প্রাথমিক বিদ্যালয়ে গাছ বিতরণ করা হবে।
তীব্র দাবদাহ থেকে রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আসুন, আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও নিরাপদ সমাজ গড়ে তুলি। পরিবেশ রক্ষায় তরুণের পাশাপাশি সকল স্তরের নাগরিকদের সচেতনতা অত্যন্ত জরুরি।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পড়ুন : প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা
সা/


