ঝিনাইদহে এক রাতে ৩টি গরু চুরি

ঝিনাইদহের কালীগঞ্জে রাতের আঁধারে কৃষক আব্দুর রাজ্জাকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুর মধ্যে দুটি ফ্রিজিয়ান ও একটি দেশি গরু রয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবার।

বিজ্ঞাপন

২৭ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর শিমলা-রোকনপুর ইউনিয়নের ছোট শিমলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুর রাজ্জাক রাত ১০টার দিকে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাতে গরুকে খাবার দেওয়ার জন্য গোয়ালঘরে গিয়ে দেখেন, সেখানে কোনো গরু নেই। তিনটি গরু চুরি হয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি আহাজারি শুরু করেন। পরে স্থানীয় লোকজন আশপাশে খোঁজাখুঁজি করেও গরুগুলোর সন্ধান পাননি।

আব্দুর রাজ্জাকের ছেলে মিন্টু জানান, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁরা জানতে পেরেছেন, রাত আনুমানিক ৩টার পর একটি পিকআপে করে চোরচক্রের সদস্যরা গরুগুলো নিয়ে গেছে বলে ধারণা করছি।

স্থানীয় বাসিন্দা আব্দুল বকুল বলেন, এভাবে প্রতিনিয়ত গরু চুরির ঘটনা ঘটছে। গরু চুরি হতে থাকলে কৃষকরা তাঁদের শেষ সম্বল কীভাবে রক্ষা করবেন? এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : এইচএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ পরিবর্তন, ৩১ অক্টোবর ফল প্রকাশ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন