দিনাজপুরে পল্লী উন্নয়ন নিশ্চিতকরণে এ্যাডভোকেসী সভা

বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার আয়োজনে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় মিনিংফুল পার্টিসিপেশন ইনক্লুশন অব চিলড্রেন অ্যান্ড ইউথস উইথ ডিজএ্যাবিলিটি ইন অল ডমেইনস অব কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন প্রকল্পের আওতায় গতকাল কাহারোল উপজেলার পল্লী উন্নয়ন বোর্ড সভাকক্ষে প্রতিবন্ধী যুবদের অন্তর্ভুক্তিমূলক পল্লী উন্নয়ন নিশ্চিতরণে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আরিফা রহমান আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উপ-পরিচালক মোঃ আশরাফুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রহমান সুমনসহ ফিল্ড ইন্সপেক্টর ও বিআরডিবি’র কমিউনিটি গ্রুপের নেতৃবৃন্দ। দীপশিখার ম্যাপইন সিবিআর প্রকল্পের সিবিআর অফিসার ওয়াসিম আলী, ফেসিলিলেটর মীরা রায়, সিবিআর ইন্টার্ন মুক্তি রায়সহ ইয়ুথ ক্লাব সদস্য, ইমপ্যাক্ট গ্রুপের সদস্য, প্রতিবন্ধী যুবদের কেয়ারগিভার। সভায় সার্বিক পরিচালনায় ছিলেন দীপশিখার প্রজেক্ট কো-অর্ডিনেটর হিমাংশু দেব রায়।

প্রধান অতিথি মোঃ আশরাফুল আলম একজন দৃষ্টি প্রতিবন্ধী ও একজন শারীরিক প্রতিবন্ধী যুব’র স্বার্থকতার গল্প তুলে ধরেন এবং মাঠ পর্যায়ে পরিচালিত বিভিন্ন কমিউনিটি গ্রুপের কার্যক্রমে প্রতিবন্ধী যুবদের অন্তর্ভুক্তি করে তাদের উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য একটি বড় প্রকল্প নিয়ে কাজ শুরু করবেন যেখানে ২২ ধরনের নন রেসিডেন্সিয়াল প্রশিক্ষণ প্রয়োজনের পরিকল্পনা রয়েছে।

পড়ুন : ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন