ধামরাইয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

ঢাকার ধামরাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক বিক্রির অভিযোগ জড়িয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সূতিপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোশারফ হোসেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে বাথুলি বাসস্ট্যান্ডে ইউপি সদস্যের নিজ অফিসে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মো. মোশারফ হোসেন বলেন, অন্যায়ের প্রতিবাদ নামের ফেসবুক পেজ থেকে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ এনে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি। এ ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন ও ন্যায়বিচারের দাবিও জানিয়েছেন এই জনপ্রতিনিধি।

তিনি বলেন, রতন নামের এক যুবক এক সময় তাঁর সঙ্গে যুবদলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতেন। পরবর্তীতে ওই যুবক মাদকের সাথে জড়িত এমন তথ্য জানতে পেরে তাঁকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেন বলে দাবি করেন তিনি।

মোশারফ হোসেনের ভাষ্য অনুযায়ী, গতকাল ওই যুবক ইয়াবাসহ পুলিশের হাতে আটক হওয়ার পর তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের নেতিবাচক তথ্য প্রচার করা হচ্ছে। অন্যায়ের প্রতিবাদ নামের ফেসবুক পেজ থেকে তাঁকে নিয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলোর সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আরও বলেন, কোনো ব্যক্তির অপরাধের সঙ্গে অন্য কাউকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা অনুচিত। তাঁর দাবি, তাঁকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এসব তথ্য প্রচার করা হচ্ছে। এ ধরনের প্রচারণায় তাঁর সামাজিক মর্যাদা ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে না পৌঁছে বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মো. মোশারফ হোসেন। পাশাপাশি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

পড়ুন : জাতীয় গ্রিড পুনরুদ্ধার শেষ, পর্যায়ক্রমে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন