মুজিবনগরে যুবদল নেতা এরশাদ আলী খানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরের মুজিবনগরে যুবদল নেতা মো. এরশাদ আলী খানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার রশিকপুর গ্রামের খানপাড়ায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে নিজ পৈতৃক বাড়িতে অবস্থানকালে এরশাদ আলী খান হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে। তিনি মেহেরপুর জেলা ও মুজিবনগর উপজেলা যুবদলের নেতা হিসেবে পরিচিত।

অভিযোগ অনুযায়ী, কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তাঁর দুই পা, পিঠ ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।

জানা গেছে, রাজনৈতিক নির্যাতন-নিপীড়নের শিকার হওয়ার কারণে দীর্ঘদিন ধরে ঢাকার সাভারে বসবাস করছিলেন এরশাদ আলী খান। গত ১৫ অক্টোবর তিনি নিজ গ্রাম রশিকপুরে পৈতৃক বাড়িতে আসেন। এর কয়েক দিন পরই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মুজিবনগর থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে কারও ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

বক্তারা আরও বলেন, তাঁরা প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, আইনের শাসন ও ন্যায়বিচার চান। একই সঙ্গে হামলার শিকার এরশাদ আলী খান ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি জানান তাঁরা।

মানববন্ধন থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নিকুঞ্জে ৭২ ঘণ্টার মধ্যে ফুটপাত দখলমুক্ত করার দাবি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন