বর্তমান সরকারের সময়ে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবেনা: নাহিদ ইসলাম

বর্তমান সরকারের সময়ে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবেনা বলে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, এমপি।

বিজ্ঞাপন

বুধবার বেলা সাড়ে ১২টায় দিকে জাতিয় নাগরিক পার্টি (এনসিপি) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে- পৌর মিলনায়তনে রাজবাড়ীতে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচরনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব বলেন।

সভায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এমপি আরো বলেন আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাদক কারবারিদের প্রশ্রয় দিতেন, এখন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ঠিক একই ধরনের অভিযোগ উঠছে।সভায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে করণীয় নির্ধারণের বিষয়েও মতবিনিময় সভায় আলোচনা হয়।

এ সময় সেখানে প্রধান বক্তা হিসাবে এনসিপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সারজিস আলম, বিশেষ অতিথি হিসাবে এনসিপির যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম, আবীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিলসহ ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন : মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন