ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে বুধবার সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে মুক্তিযোদ্ধা সংসদ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এতে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মাস্টার, সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশের সকল প্রয়াত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় হত্যা ও মাদক মামলার, তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন