ফটিকছড়িতে চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক সভা

চট্টগ্রামের ফটিকছড়িতে চা শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্টী, আদিবাসী জন গোষ্টির গ্রাম আদালত সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

২৯ অক্টোবর দুপুরে খিরাম ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ড এবং বিকেলে লেলাং ইউনিয়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমন্বয়কারী মো: ফখরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফারহানা ইদ্রিস, জেলা ব্যবস্থাপক সাজেদুল আনোয়ার ভুইয়াঁ, কেরামতি অফিস চেয়ারম্যান সোহরাব হোসেন, লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, খিরাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহফুজ এলাহী, খিরামি ইউপি সদস্য পূর্ণ মাঝি চাকমা।

উপস্থিত ছিলেন খিরাম ইউপি সদস্য মো. ইলিয়াস, আলাউদ্দিন রনি, নুরুল হুদা, রাশেদ, লেলাং ইউ,পি সদস্য রুমা আকতার, চিত্তরঞ্জন নাথ, শফিউল আজম, অনিতা রানী নাথ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, চা শ্রমিকবৃন্দ ও আদিবাসী নারী-পুরুষ।

পড়ুন : প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার বিমানে যান্ত্রিক ত্রুটি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন