নোয়াখালীর কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করেছে ‘চাইনা মার্কেট’। স্থানীয় ব্যবসায়ীদের দেশীয় পণ্য বিক্রির সুযোগ তৈরি এবং সাধারণ মানুষের কেনাকাটা সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার সকালে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাইপাস সড়কের পাশে মার্কেটটির উদ্বোধন করেন মেসার্স মিজান এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এ মার্কেটে স্থানীয় ব্যবসায়ীরা দেশীয় পণ্য বিক্রির সুযোগ পাবেন। পাশাপাশি সাধারণ মানুষও সহজে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।
মার্কেটটিতে মাদক, জুয়া কিংবা উচ্চ শব্দে গান-বাজনার মতো কোনো কর্মকাণ্ড পরিচালিত হবে না বলে জানান তিনি। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখা এবং ইসলামী শরিয়াহ বিরোধী কার্যক্রম বন্ধ রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মার্কেটটি স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পড়ুন:চট্টগ্রামে ৭৫ বছরের বৃদ্ধাকে হত্যা: ঘাতক ভাড়াটিয়া রিফাত ২৪ ঘণ্টায় খাঁচায়!
ইমি/


