জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে ৫ কিলোমিটার ম্যারাথন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘বেগম খালেদা জিয়া ৫ কিলোমিটার ম্যারাথন দৌড়’ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ ম্যারাথনের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে দৌড় শুরু হয়ে নির্ধারিত পথ অতিক্রম করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ স্থানীয় তরুণরা অংশগ্রহণ করেন।

শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, খেলোয়াড়সুলভ মনোভাব, শৃঙ্খলাবোধ এবং স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা এ আয়োজন করে।

ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।

এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ.কে.এম. আব্দুল্লাহ আল মাসুদ, সদস্যসচিব জিনাত মিয়া আজিজুলসহ ছাত্রদলের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যবোধ গড়ে তুলতে সহায়তা করবে।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং শরীরচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত শরীরচর্চা সুস্থ জীবন গঠনের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতেও সহায়তা করে। এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াচর্চার পরিবেশকে আরও উৎসাহিত করার লক্ষ্যেই এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

পড়ুন : শীতের নতুন সবজি আসলেও রাজধানীতে চড়া দামের উত্তাপ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন