ধামরাইয়ে নিরাপদ সড়ক নিশ্চিতে ছাত্রসংগঠনগুলোর ভূমিকা নিয়ে মুক্ত সংলাপ

ঢাকার ধামরাইয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রসংগঠনগুলোর ইতিবাচক ভূমিকা, সামাজিক দায়বদ্ধতা এবং সুস্থ মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে মুক্ত সংলাপ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ধামরাই উপজেলা চত্বরে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার উদ্যোগে এ মুক্ত সংলাপ ও বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার সভাপতি নাহিদ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই পৌর ছাত্রদলের সভাপতি শেখ খোদার নুর রনি, ছাত্রদল, ছাত্রশক্তি, ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং ধামরাইয়ে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

মুক্ত সংলাপে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ছাত্রসংগঠনগুলোর ভূমিকা, সামাজিক দায়বদ্ধতা এবং সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার কারণ, দুর্ঘটনা কমিয়ে আনতে করণীয় এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

আলোচনায় চালকদের দায়িত্বশীল আচরণ, ট্রাফিক আইন মেনে চলা, পথচারীদের সচেতনতা বৃদ্ধি, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় সাধারণ মানুষের বিভিন্ন মতামত ও প্রশ্ন তুলে ধরা হলে সেগুলোর উত্তর দেন আলোচনায় অংশগ্রহণকারীরা। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ছাত্রসংগঠন, সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা উঠে আসে।

মুক্ত সংলাপে অংশগ্রহণকারীরা মনে করেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু প্রশাসন কিংবা কোনো নির্দিষ্ট সংগঠনের একার দায়িত্ব নয়। এ জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষের সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের মুক্ত সংলাপের মাধ্যমে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সামাজিক দায়বদ্ধতা বাড়বে এবং সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সড়ক প্রতিষ্ঠার পাশাপাশি একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা তৈরি হবে।

বিজ্ঞাপন

পড়ুন : বাগেরহাটে দুবলার চরগামী ট্রলার থেকে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন