মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা

মালয়েশিয়ায় কর্মসংস্থানে ইচ্ছুক বাংলাদেশি সাধারণ কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি নির্দিষ্ট করে দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শনিবার (৩১ অক্টোবর) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণের কথা জানিয়ে বলা হয়েছে, নির্ধারিত এই ফির বাইরে কোনো মেডিকেল সেন্টার অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না এবং কর্মীদের দালাল বা মধ্যস্বত্বভোগীদের থেকে দূরে থাকতে হবে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে একচেটিয়া কাজ করতে পারবে না। একজন নির্বাচিত কর্মী তাঁর সুবিধামতো যেকোনো অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করানোর সম্পূর্ণ স্বাধীনতা রাখবেন।

এছাড়া কোনো রিক্রুটিং এজেন্সি মেডিকেল স্লিপ তৈরি করে দেওয়ার পর কর্মী যদি অন্য এজেন্সির মাধ্যমে যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে আগের এজেন্সিকে কোনো বিলম্ব ছাড়াই অবিলম্বে তাঁর মেডিকেল রিপোর্ট হস্তান্তর করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের আপত্তি বা অজুহাত গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, মাইগ্রামস (MIGRAMS) স্লিপ সংগ্রহের জন্য কোনো ধরনের ফি প্রদান করতে হয় না। তাই এ বিষয়ে কোনো চক্রের প্রতারণায় না পড়ার আহ্বান জানানো হয়েছে। আট হাজার টাকার বেশি ফি দাবি করা হলে, হয়রানি বা তালবাহানা করা হলে কর্মীদের দ্রুত তা মন্ত্রণালয়ের নির্ধারিত ইমেইলে (secretary@probashi.gov.bd) জানাতে বলা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন