ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৫১ দশমিক ৪৪ শতাংশ। এতে মোট পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৩৫৪ জন। এর মধ্যে ছেলেদের সংখ্যা ১৫ হাজার ৬৪৭ এবং মেয়েদের সংখ্যা ২০ হাজার ৭০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন। এ হিসাবে পাশের হারে এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এবার সাফল্য দেখিয়েছে মেয়েরা।
বিজ্ঞাপন
শনিবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহাদত উল্লাহ, উপ পরীক্ষা নিয়ন্ত্রক ড. আ খ ম কামাল হোসেন, কলেজ পরিদর্শক এস এম আরিফুর রহমানসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পড়ুন : এইচএসসি ফেল শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
সা/
বিজ্ঞাপন


