সোনারগাঁয়ে বিএনপি নেতা আব্দুল জলিলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, ফিরলেন স্বপদে!

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের পর আবারও দলে ফিরলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ পূর্বের সকল পদে পুনর্বহাল করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সিদ্ধান্তে এ আদেশ কার্যকর হয়েছে।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফজল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে আব্দুল জলিলকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে পুনর্বহালের ঘটনায় পিরোজপুর ইউনিয়নসহ সোনারগাঁও উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

এদিকে দলে পুনরায় ফেরার সুযোগ পেয়ে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আব্দুল জলিল।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, দল আমার আবেদন বিবেচনা করে পুনরায় দলীয় কাজে যুক্ত হওয়ার সুযোগ দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও এমপিপুত্র খাইরুল ইসলাম সজীবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের সহযোগিতা ও অভিভাবকত্বে আমি আবারও দলে ফেরার সুযোগ পেয়েছি।

তিনি আরও বলেন, অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রমে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।

বিজ্ঞাপন

পড়ুন : পঞ্চগড়ে লিজার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন