মানিক পশারীর দাফনে ও রাষ্ট্রীয় সম্মানে বাধা: পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও পারিবারিক কবরস্থানে দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সভা করেছেন জেলার মুক্তিযোদ্ধারা।

শনিবার দুপুরে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সভায় জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন যুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির বাদল। প্রধান বক্তা ছিলেন যুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরদীদা খালেদ রবি।

বক্তব্যে নুরদীদা খালেদ রবি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় সম্মান প্রদানে বাধা এবং সামাজিক চাপ ও সহিংসতার মাধ্যমে তাঁর মরদেহ দাফনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

একই সঙ্গে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী মানিক পশারীকে পারিবারিক কবরস্থানে দাফন করতে না পারার ঘটনায় তাঁর স্ত্রী, কন্যা ও বোনদের কাছে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন তিনি।

সভায় বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান এবং দাফন নিয়ে এমন পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। তাঁরা মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখার দাবি জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে কমেন্ট নিয়ে দুই তরুণের হাতাহাতি থেকে সংঘর্ষ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন