গাংনীর ধানখোলায় নুর ইসলামের মোটরসাইকেল শোভাযাত্রা

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী নুর ইসলামের নির্বাচনী প্রচার-প্রচারণা উপলক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে যুগিন্দা বাজার থেকে শোভাযাত্রাটি বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় ৩ হাজার মোটরসাইকেল অংশ নেয় বলে আয়োজকদের দাবি।

শোভাযাত্রায় নুর ইসলামের সমর্থক, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন। মোটরসাইকেলের দীর্ঘ বহর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁর পক্ষে সমর্থন জানান। এ সময় সড়কের দুই পাশে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা জানান, নুর ইসলামকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তাঁরা। তাঁর নেতৃত্বে ধানখোলা ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে বলে তাঁরা আশাবাদী।

চেয়ারম্যান প্রার্থী নুর ইসলাম বলেন, ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচিত হলে ধানখোলা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেবেন। তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সব মানুষের পাশে থেকে সেবামূলক রাজনীতি করতে চান।

নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ শোভাযাত্রাকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুর নবরূপীর বার্ষিক সাধারন সভা ও নতুন কমিটি গঠন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন